শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌপথ উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আবুল বাশার নূরু : ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ আজ শুরু হচ্ছে। এ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর নাব্য ফিরিয়ে আনার জন্য গুরুত্বপ‚র্ণ নদী ও খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন। নৌপথ উন্নয়নের এই উদ্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী পথে চলাচলকারী নৌযান মালিক, নৌযান চালকদেরকে নৌ চলাচল বিধি-বিধান মেনে চলাসহ যাত্রী সাধারণকেও সাবধানতা অবলম্বন করে নৌপথ ব্যবহারে অনুরোধ জানান তিনি।

নদীমাতৃক বাংলাদেশের নদীপথে চলাচলরত যাত্রী সাধারণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ৩০ মার্চ হতে ৫ এপ্রিল পর্যন্ত নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে।

নদীপথে ভ্রমণকারী যাত্রী সাধারণের নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করে শেখ হাসিনা বলেন, যাত্রী নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার নৌপথের উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করার পাশাপাশি নদী দূষণ রোধে বিভিন্ন কর্মসূচি পালন ও নদীর দু’পাড় অবৈধ দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের সিংহভাগই পরিবাহিত হয় নদীপথে। সাশ্রয়ী, পরিবেশবান্ধব, অধিকতর নিরাপদ ও আরামদায়ক হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী নৌপথে ভ্রমণ করে থাকে। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়