শিরোনাম
◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রীণ বিল্ডিং সার্টিফিকেশনে কাজ করবে বিকেএমইএ

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশের নিট খাতে কারখানার গ্রিন বিল্ডিং সনদের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক সই করেছে বিকেএমইএ ও এনভায়রনমেন্ট সাসটেইনেবিলি গ্লোব প্রাইভেট লিমিটেড।

বুধবার রাজধানীর বাংলামোটরে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে এ সমঝোতা স্মারক হয়েছে। বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং এনভায়রনমেন্ট সাসটেন্যাবিলি গ্লোবের ব্যবস্থাপনা পরিচালক এ সমঝোতা স্মারকে সই করেন।

বিকেএমইএ জানায়, সমঝোতা স্মারক অনুযায়ী কারখানা সবুজায়নের ক্ষেত্রে গ্রিন বিল্ডিং সনদ প্রাপ্তি, এনার্জি অডিট, এনভায়রনমেন্টাল মডেলিং প্রস্তুতের ক্ষেত্রে নিরবছিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে বিকেএমইএ ও এনভায়রমেন্ট সাসটেন্যাবিলিটি গ্লোব প্রাইভেট লিমিটেড। নিট খাতে সূর্যের আলো, বৃষ্টি ও ভূ-উপরিস্থ পানি এবং বিদ্যুৎ ব্যবহার ও সঞ্চয়ের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করে কারখানা সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এ ব্যাপারে বিকেএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ বলেন, পরিবেশ দূষণ রোধ ও উৎপাদন খরচ হ্রাস করতে এবং বিদেশি ক্রেতাগোষ্ঠীর চাহিদার কারণে দেশে অনেক কারখানা সবুজায়নের দিকে ঝুঁকছে। পর্যায়ক্রমে সব কারখানাই সবুজায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে বলে আমরা আশা করছি।

অনুষ্ঠানে গ্রিন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেলসহ বিকেএমইএ’র অন্যান্য সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়