শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিবিদরা হলো জনগণের সেবক : শাহে আলম এমপি

স্টাফ রিপোর্টার, বরিশাল : উজিরপুর-বানারীপাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম বলেছেন, রাজনীতিবিদরা হলো জনগনের সেবক। জনগনের জন্য কাজ করাই হলো রাজনীতিবিদদের কাজ।

বুধবার বিকালে উজিরপুর উপজেলার এইচ এম ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডেলটা প্রোগ্রামের মাধ্যমে অচিরেই বিশে^র বুকে বাংলাদেশ হতে যাচ্ছে একটি সুখী ও আদর্শের দেশ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, গোলাম সরোয়ার।

এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ