শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ব্যক্তি নয় প্রয়োজন রাষ্ট্রিয় উদ্যোগ, বললেন শাহরিয়ার কবির

মঈন মোশাররফ : মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জাতীয় সংসদে ২০১৭ সালে জাতীয় গণহত্যা দিবস পাস হয়। বর্তমানে সেটা সংশোধন করে গণহত্যার স্বীকৃতি চাওয়া যায়। কিন্তু সেই উদ্যোগ নেই। বলা বাহুল্য, গণহত্যার স্বীকৃতি পেতে হলে উদ্যোগ নিতে হবে সরকারকেই। প্রয়োজনীয় ‘ডকুমেন্ট' এক করতে হবে। ব্যক্তি উদ্যোগ নিলে তা থেকে ফল আসার সম্ভাবনা কম।

মঙ্গলবার ডয়চে ভেলেকে তিনি বলেন, বাংলাদেশের গণহত্যার ‘ডকুমেন্ট' বিভিন্ন দেশের সরকার ও সরকার প্রধানদের কাছে তুলে ধরার জন্য বিভিন্ন দেশে আমাদের দূতাবাসগুলোকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। তবে এটা শুধু দূতাবাসের কাজ নয়, এর জন্য প্রয়োজন জাতীয় ভিত্তিতে কাজ করা।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ একটি বিস্তৃত এবং বড় বিষয়। এছাড়া ইতিহাস রাষ্ট্রীয় ভাবে কতোটা হবে, তাও বোঝার বিষয় আছে। তবে রাষ্ট্র এর পৃষ্টপোষকতা করবে।

  • সর্বশেষ