শিরোনাম
◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুর প্রতিশোধ নেওয়ায় খুশি জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক : ইউরো কাপ বাচাই পর্বের ‘সি’ গ্রুপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় জোয়াকিম লো’র শিষ্যরা।

আমস্টারডামে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল নেদারল্যান্ডস। তবে শেষ মুহূর্তে নিকো শুলজে গোলে জয় তুলেই মাঠ ছেড়েছে লো’র ছাত্ররা।

এর আগে গত অক্টোবরে একই মাঠেই উয়েফা নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেই ৩-০ গোলে হারে জার্মানি। এরপর নভেম্বরে উয়েফা নেশন্স লিগের ম্যাচেই ২-২ গোলে ড্র করে তারা। তবে এবার অনেকটা মধুর প্রতিশোধ নিয়েছে লো’র ছাত্ররা।

দলের জয়ে কোচ লো বলেন, ‘আমি খুব খুশি। খুব ভালো অনুভব করছি। আমি পুরনো বছরের কথা মাথায় আনছি না, আমি সেটা ঝেড়ে ফেলতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়