শিরোনাম
◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীতে চিরনিন্দ্রায় শায়িত শাহনাজ রহমতউল্লাহ

বিনোদন প্রতিবেদক : ছেলেমেয়ের অপেক্ষা না করে কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহর দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার বেলা ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীতে সম্মিলিত সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই কণ্ঠশিল্পীর মেয়ে নাহিদ রহমতউল্লাহ লন্ডনে এবং ছেলে সায়েফ রহমতউল্লাহ থাকেন কানাডায়। তারা দেশে ফেরার আগেই এই গুণী শিল্পী চিরনিন্দ্রায় শায়িত হলেন।

এর আগে বাদ জোহর শাহনাজ রহমতউল্লাহর একমাত্র জানাজা অনুষ্ঠিত হয় বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে।

সেখানে শাহনাজ রহমতউল্লাহ স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতউল্লাহ বলেন, ‘যে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। ছেলে কবে আসতে পারছে তার নিশ্চয়তা নেই। কারণ টিকিট পাওয়ার বিষয় আছে। সে এলে দোয়া অনুষ্ঠানে অংশ নেবে। আপনার সবাই দোয়া করবেন।’ তবে একমাত্র মেয়ে লন্ডন থেকে আসছেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে বারিধারায় নিজ বাসাতেই এই নন্দিত শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সময় তার পাশে ছিলেন স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমতউল্লাহ।

  • সর্বশেষ