শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৩:২৪ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্ক মসজিদ পরিদর্শন করে বিশ্বব্যাপী মুসলিমদের নিরাপত্তার প্রতিশ্রুতি গুতেরেসের

আব্দুর রাজ্জাক : নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদ সফর করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিয় গুতেরেসে। শুক্রবার মসজিদ সফর করে তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলিমদের সকল ধর্মীয় স্থাপনা ও ইবাদকারীদের রক্ষায় নিরাপত্তার ব্যবস্থা করতে সহায়তা দেয়া হবে। ইয়ন, চ্যানেল নিউজ এশিয়া, আনাদোলু

গুতেরেসে শুক্রবার জুমার নামাজের আগে ম্যানহাটনে মুসুল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদের সন্ত্রাসী হামলার নিন্দা ও সমবেদনা জানান। তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলিমদের ইবাদখানাগুলোকে নিরাপদ স্বর্গে পরিণত করতে হবে। এগুলো যেনো সন্ত্রাসের শিকার না হয়। ইবাদতকারীদের অবশ্যই নিরাপত্তাবোধ করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে গুতেরেসে বলেন, ইতোমধ্যেই মুসলিমদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। ধর্মীয় স্থাপনাগুলো সুরক্ষায় ব্যবস্থা গ্রহণে সহায়তায় স্পেনিশ কূটনৈতিক মিগুয়েল মোরাতিনোসকে একটি খসড়া তৈরির কাজ দেয়া হয়েছে।

মোরাতিনোস জাতিসংঘের অ্যালিয়ান্স অব সিভিলাইজেশনের প্রধান। এই সংস্থাটি মূলত স্পেন ও তুরস্কের মাধ্যমে পরিচালিত হয় যা ভিন্ন ভিন্ন জাতির মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক উত্তম বোঝাপড়ার নিয়ে কাজ করে থাকে।

জাতিসংঘের অ্যালিয়ান্স অব সিভিলাইজেশনের সদস্যরা এখন রাষ্ট্রপ্রধানসহ ধর্মীয় নেতাদের দ্বারস্থ্য হবেন। এবং নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা গ্রহণে সহায়তা চাইবে।

  • সর্বশেষ