শিরোনাম
◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি যানজট

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু ও মুন্সীগঞ্জের মেঘনা সেতুর উভয় পাশে শুক্রবার (২২ মার্চ) ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। ইউএনবি

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হয়। এসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বিকল গাড়িগুলো সরালে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে মহাসড়কে যাত্রীদের চাপে যানবাহন বেড়ে যায়। মহাসড়কের ফোরলেনের যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে টুলেন হওয়ায় ধীর গতি হয়। এতে যানবাহনের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

ওসি জানান, হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

  • সর্বশেষ