শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন বছরেও উদঘাটন সম্ভব হয়নি তনু হত্যা বিচার দাবিতে কুভিক শিক্ষার্থীদের বিক্ষোভ

মাহফুজ নান্টু : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার তিন বছর পূর্ণ হয়েছে আজ । এই তিন বছরে তদন্ত কর্মকর্তার পরিবর্তনসহ হত্যার রহস্য উদঘাটনের বহু চেষ্টা করা হলেও আজও কোন কূল কিনারা করতে পারেনি সংশ্লিষ্টরা। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার আশায় প্রহর গুনছে তনুর অসুস্থ বাবা মা। যদি মারা যাওয়ায় আগে সন্তান হত্যাকারীর বিচার দেখে যেতে পারেন।

এদিকে তনুর হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের প্রতিবাদে বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তনু ওই বিভাগের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। এরপর তারা ভিক্টোরিয়া কলেজ বঙ্গবন্ধুর ম্যুরালের সালে মানববন্ধনে জমায়েত হয়।

বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. সালামসহ শিক্ষার্থী বলেন, তনু বেঁচে থাকলে আমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতো। পরীক্ষার আমাদের জীবন নিয়ে যেমন স্বপ্ন আছে, তারও অনেক রঙ্গিন স্বপ্ন ছিল। সেই স্বপ্ন শেষ হয়ে যায় আজ থেকে তিন বছর পূর্বে ২০১৬ সালের ২০ মার্চ। তিনটি বছর পেরিয়ে গেলেও আমরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে হয় তনুর মামলার কোন অগ্রগতি নেই। আমরা হত্যাকারীদের শনাক্ত এবং মামলার অগ্রগতি সম্পর্কে সিআইডি অফিসের কাছে জানতে চাইলে তারা শুধু তদন্তের কথাই বলে। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের উদ্যোগের তনুর আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।

এদিকে বুধবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে তনুর হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুমিল্লা জেলার সভাপতি ফারজানা আক্তার বলেন, তনু হত্যার ৩ বছর পার হলেও তার ধর্ষক ও হত্যাকারীদের চিহ্নিত করা হয়নি। তনুর মা দুইজন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারপরও সিআইডি তদন্তের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ