শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে আহতদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, যাত্রীবাহী হানিফ পরিবহনের বিপরীতমুখী দুটি বাস একই লেইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বলেও জানান ওসি সৈয়দ শহীদ আলম।

৪) সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, বিকেলে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সয়দাবাদ এলাকায় পৌঁছালে একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাসের চালক রোড ডিভাইডার থাকা সত্ত্বেও ভুল রুটে ঢুকিয়ে দেন। এ সময় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও অনেক যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ