শিরোনাম
◈ বাংলাদেশের ভেতরে স্থলমাইন পুঁতছে কারা? সীমান্তবাসীর আতঙ্ক বাড়ছে ◈ মমতাকে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায় ◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের টিকিট কিনতে ভক্তদের সতর্ক করলো আইসিসি

আক্তারুজ্জামান : ২. আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের এই আসরে মোট দশটি দেশ অংশগ্রহণ করবে। স্বাগতিক ইংল্যান্ডও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসরটি। আসরে টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে গত মঙ্গলবারই। সেই সঙ্গে টিকিট কেনার সতর্কতা ও নিয়মাবলী প্রকাশ করেছে আইসিসি।

৩. আইসিসি থেকে বলা হয়েছে একমাত্র এই https://www.cricketworldcup.com/ ওয়েবসাইটেই বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে। অন্য কোন সাইট থেকে টিকিট কিনে দর্শক যেনো প্রতারিত না হয় সেই বিষয়ে খেয়াল রাখতেও বলা হয়েছে। আর যদি কেউ অন্য সাইট থেকে টিকিট কিনে প্রতারিত হন তবে তার জন্য আইসিসি দায়ী নয়।

৪. আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে পুরো টুর্নামেন্টের জন্য ৮ লাখ টিকিট বরাদ্দ। সেখানে টিকিটের জন্য ৩০ লাখ দর্শক আবেদন করেছে। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। ওই ম্যাচে ২৫ হাজার সিটের বিপরীতে আবেদন পড়েছে ৪ লাখ।

৬. লন্ডনে প্রমোশনাল ইভেন্টে আইসিসি বিশ্বকাপ টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওর্থি জানান, পাক-ভারত ম্যাচের টিকিটের চাহিদা ব্যাপক। এছাড়াও অপর দুই চিরপ্রতিদ্ব›দ্ধী ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও বেশি। স্বাভাবিকভাবেই অজ¯্র ক্রিকেটপ্রেমী টিকিট না পেয়ে হতাশ হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়