শিরোনাম
◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা ◈ শ্রীলঙ্কাকে ৪৫ রা‌নে হারিয়ে যুব এশিয়া কা‌পের সেমিফাইনা‌লের পথে বাংলাদেশ 

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে শক্তিশালী করুন, দলকে ক্ষমতায় আনুন বললেন এরশাদ

ইউসুফ আলী বাচ্চুঃ ২)স্ব-ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ৫ দিনের মাথায় আমাকে জেলে যেতে হয়েছে। আমার ওপর নানারকম অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। মনে জোড় ছিল বলে টিকে আছি। কেউ আমাকে দমাতে পারেনি।’

৩)আমার মতো নির্যাতিত, নিপীড়িত নেতা বাংলাদেশে আর একজনও নেই’।

৪) মনজুর হত্যা মামলায় এ একাধিকবার রায় লেখা শেষ হলেও শেষ পর্যন্ত রায় দেওয়া হয়নি। বিভিন্ন কারণ দেখিয়ে রায় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে স্বাক্ষ্য প্রমাণ নিয়েছে। এভাবে নির্যাতন সহ্য করেছি। এখনো অত্যাচার সহ্য করে যাচ্ছি।’

৫)একই অনুষ্ঠানে রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার সুফল দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এরশাদ। এরশাদের শাসনামলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, তার কর্মকান্ড তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

৬) রওশন এরশাদের বক্তব্য দেওয়ার সময় তৃণমূলের এক নেতা সিএমএইচে এরশাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলে বলেন, সেখানে ভুল চিকিৎসা হয়েছে। তবে, রওশন এরশাদ তাকে থামিয়ে দিয়ে বলেন, তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলা অন্যায়। এতে সিএমএইচের ডাক্তাররা ক্ষুদ্ধ হয়েছেন। আর্মিদের নিয়ে খারাপ কথা বলবেন না। রওশন এরশাদের কথা থামিয়ে দিয়ে আরেকজন কথা বলায় হলের মধ্যে খানিকটা হট্টগোল তৈরি হলে তিনি তা থামিয়ে দিয়ে এরশাদের জন্মদিনের স্লোগান তোলেন। পরে এরশাদ আবারো হুইল চেয়ারে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

৭) বুধবার (২০ মার্চ) গুলশান ১ এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে ৯০ তম জন্মদিন পালন অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এ কথা বলেন।

জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে হুইল চেয়ারে আসেন এরশাদ।

  • সর্বশেষ