শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৩৭ ম্যাক্সকে সম্পূর্ণ নিরাপদ করতে পদক্ষেপ নেয়া হচ্ছে, বোয়িং সিইও

আব্দুর রাজ্জাক : ২.কোম্পানির কাজের ওপর মানুষের জীবন নির্ভর করে যা বোয়িং উপলব্ধি করতে পেরেছে বলে মন্তব্য করেছেন এর সিইও ডেনিস মুইলেনবার্গ। বোয়িংয়ের কাজ শুরু করার পর থেকে এবারই প্রথম মহাসংকটের মুখে পড়ে তিনি সোমবার বলেন, ‘আমরা ৭৩৭ ম্যাক্সকে পুরোপুরি নিরাপদ করতে পদক্ষেপ নিচ্ছি। ইয়ন, এনডিটিভি

৩.মুইলেনবার্গ বলেন, বিশ্বের বৃহত্তম এই বিমান কোম্পানিটির ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়ার পরই একটি সফটওয়ার আপডেট দেয়া শুরু হয়েছিলো। কিন্তু তা সম্পূর্ণ হওয়ার আগেই ইথিওপিয়ার বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং উভয় বিমানের ক্রুটি অনেকটা একই রকম ছিলো। তাই শিগগিরই এর আপডেট ভার্সন আসছে যা সম্পূর্ণ নিরাপদ হবে।

৪.৭৩৭ ম্যাক্স মডেলটিকে সম্পূর্ণ নিরাপদ করতে ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ার ঘটনা পরীক্ষা-নিরীক্ষা করে মার্কিন কেন্দ্রীয় বিমান সংস্থা, পরিবহন নিরাপত্তা বিভাগ ও জাতীয় নিরাপত্তা বোর্ডকে পুরোপুরি সহায়তা করা হচ্ছে। এই মডেলের উন্নয়ন কাজ তড়িৎগতিতে চলছে এবং নিরাপত্তার বিষয়টিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে মুইলেনবার্গ জানান।

  • সর্বশেষ