শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি কেন্দ্রের দুটি বুথে দুপুর ১২টা পর্যন্ত কোন ভোট পড়েনি!

নিউজ ডেস্ক : ২) ভোটার শূন্য মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্র। মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৯টি বুথের মধ্যে দুটি বুথে ১টিও ভোট পড়েনি।  এমনটি জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নীলাদ্রি শেখর দাস। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।  খবর সময় টিভি ও যুগান্তর।

৩) তিনি বলেন, ভোটারদের অপেক্ষায় আছেন বুথের দায়িত্বে থাকা পোলিং অফিসাররা। তবে ওই সেন্টারের ৯টি বুথে ২ হাজার ৯৯৭ ভোটারের মধ্যে ২২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওই কেন্দ্রের ৩নং ও ৯নং বুথে ১টিও ভোট পড়েনি।

৪) শহরের পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মাজহারুল মজিদ জানান, তিন হাজার ৩৯০ ভোটের মধ্যে ৬২ ভোট পড়েছে। বেলা সোয়া ১১টা পর্যন্ত পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিন হাজার ২০০ ভোটের মধ্যে ১১০টি ভোট পড়ে।

৫) হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টা পর্যন্ত তিন হাজার ৫৮৫ ভোটের মধ্যে ১২৮টি ভোট পড়ে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়ও ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ ভোট নিয়ে ভোটারদের তেমন আগ্রহ নেই। ক্যাপশন ভোটারশূন্য মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্র

  • সর্বশেষ