শিরোনাম
◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা ◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ ◈ ব্যাংকে আমানতের সুদ কমছে, সঞ্চয়ের টাকা কোথায় রাখলে নিরাপদ ও বেশি লাভ? ◈ সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা যাচাই করছে সরকার ◈ সাজেকে অবরোধ-সহিংসতায় পর্যটন ব্যবসায় ধসের শঙ্কা, পর্যটকশূন্য ভ্যালিতে ৭৬ কোটি টাকার ব্যবসা নিয়ে শঙ্কা! ◈ মাতারবাড়ীতে কয়লার ছাই ফেলার জমিতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ, অর্থায়ন করবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ◈ আসামি নিয়ে ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই ও বিএনপি নেতা নিহত ◈ আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮ টাকা কমে নতুন দর যা হল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের স্থায়ী সদস্য হলো বিএনপি, ভাইস চেয়ারম্যান মির্জা ফখরুল

খন্দকার আলমগীর : ২. ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের রিজিওনাল সংগঠন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গতকাল শুক্রবার সকালে শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত সংগঠনটির সম্মেলনে এ সিদ্ধান্ত হয়। আবেদন করার প্রায় ৯ বছর পর আঞ্চলিক এই আন্তর্জাতিক সংস্থাটির সদস্য হলো বিএনপি।

৩. দলের সেক্রেটারি জেনারেল হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে কানাডা ও মালদ্বীপের দুই রাজনীতিক আছেন ভাইস চেয়ারম্যান পদে।

৪. সংস্থার নির্বাহী সেক্রেটারি ব্রুস অ্যাডওয়ার্ডস এক চিঠিতে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের সদস্যদেরকে নতুন এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন। ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) সহযোগী থেকে পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।’

৫. বিএনপির মিডিয়া উইংয়ে সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার সকালে জানানো হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর এ কনফারেন্সে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু, তিনি যেতে পারেননি। তবে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির অংশগ্রহণ করেন।

৬. শুক্রবার কলম্বোতে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহ, ডেপুটি চেয়ারম্যান নিউ জিল্যান্ডের রাজনীতিক পিটার গুডফেলো এবং ভাইস চেয়ারম্যান কানাডার তেনজিন খাঙসার, মালদ্বীপের হাসান লাতিফ ও বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। সংস্থার কোষাধ্যক্ষ পদে অস্ট্রেলিয়ার টিনা ম্যাককুইন ও এক্সিকিউটিভ সেক্রেটারি ব্রুস অ্যাডওয়ার্ডস নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ