শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিক চেয়ারম্যান বলেছেন, প্রধানমন্ত্রী বিসিককে সফল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান

শরীফা খাতুন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হাতেগড়া বিসিককে রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান না, তিনি বিসিককে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান।

সোমবার দুপুরে খুলনার বিসিক ভবনে আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের অর্ধবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধান অতিথি বলেন, এদেশের অনেক খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের জন্ম বিসিকের হাত ধরেই হয়েছে। বিসিকের ওপর অর্পিত দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে বিসিকের মাধ্যমেই শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এদেশ থেকে দারিদ্র্য বিমোচন হবে।

বিসিকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহবান জানিয়ে বিসিক চেয়ারম্যান বলেন, জাতীয় উন্নয়নে বিসিকের কর্মকান্ডকে দৃশ্যমান করতে হবে। এজন্য ছোট আকারের শিল্প নগরীর পরিবর্তে বড় পরিসরের শিল্প নগরী গতে তুলতে হবে যাতে করে বিভিন্ন শিল্প উদ্যোক্তারা সেখানে বিনিয়োগে আগ্রহী হন।

বিসিক আঞ্চলিক কার্যালয় খুলনা আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (বিপণন) জীবন কুমার চৌধুরী, পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) হাবিবুর রহমান, পরিচালক (প্রযুক্তি) মাহবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (এমআইএস) মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক বাবুল চন্দ্র নাথ। সম্মেলনে বিসিকের খুলনা ও বরিশাল বিভাগের উপমহাব্যবস্থাপক, উপব্যবস্থাপক, শিল্প নগরী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ