শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ মে থেকে দেশের সব টিভি চলবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে, ৩ মাস ফ্রি

সাজিয়া আক্তার : আগামি ১২ই মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ১ বছর পূর্তির আগেই বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার শুরু করতে হবে, একইসঙ্গে  পহেলা এপ্রিল থেকে বিদেশী চ্যানেলে দেশী পণ্যের বিজ্ঞাপণ চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ডিবিসি টিভি

সোমবার দুপুরে সচিবালয়ে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন-অ্যাটকোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে টিভি চ্যানেলের কর্মীদের বেতন-ভাতা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

বৈঠকে তথ্যমন্ত্রী বিদেশি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন সম্পর্কে বলেন, 'পহেলা এপ্রিল থেকে বিদেশী চ্যানেলে দেশী বিজ্ঞাপণ চালানো যাবে না।'

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ দিবসের আগেই টিভি চ্যানেলগুলো সেই স্যাটেলাইট ব্যবহার শুরু করবে। প্রথম তিন মাস সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে। এরপর আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করা হবে।

এ সময় অ্যাটকোর পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়। একইসঙ্গে অনুমোদনবিহীন টিভি চ্যানেল ও পোর্টাল বন্ধে দৃষ্টি আকর্ষণ করা হয়।

অ্যাটকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু বলেন, আমাদের সবার ডেটা ফাইবার অপটিক করে সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশন আপলিংক করবো। কেবল অপারেটররা ডাউনলিংক করবে। তিনি গ্রাহকদের খরচ যেন যৌক্তিক করা এবং আইপি টিভির নামে নৈরাজ্য বন্ধ হওয়ার উপরেও জোড় দেন।

  • সর্বশেষ