শিরোনাম
◈ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষের আগে ভারতের সঙ্গে আলোচনায় চাপ দিচ্ছে বাংলাদেশ ◈ নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি ◈ ‘আমার ছেলেকে হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে’: তাহসিফের বাবা (ভিডিও) ◈ তদন্তের আগে মৃত্যুর কারণ বলা সম্ভব না, সব বিষয় জেনে কথা বলবো: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নবম পে-স্কেল: চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন নিয়ম ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভুয়া ভোটার সন্দেহে আটক ৩ শিক্ষার্থী ◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড ◈ সরকারি এলপিজির দাম ৭৭৭ টাকা, কোথায় যায় কারা পায়: ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষ ◈ ভুয়া এনআইডিতে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন রোহিঙ্গারা, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুততম সেঞ্চুরিতে তামিমের পাশে নাম বসালেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সেটা আবার রেকর্ড করে? নিউজিল্যান্ডের হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার। মাত্র ৯৪ বলে কাক্সিক্ষত শতকটি করেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি।

এর আগে এই রেকর্ডটি ছিলো বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের। ২০১০ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতক করার নাম লেখান তিনি। এতদিন এটা তাঁরেই ছিলো। রবিবার কিউইদের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করে তামিমের পাশে এবার নিজের নামটি বসালেন সৌম্য। এই ম্যাচে ১৪৯ রান করেছিলেন।

দ্রুততম সেঞ্চুরি করার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মুমিনুল হক। ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৬ বলে শতক করেছিলেন তিনি। এর আগে ২০১৩-১৪ নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৮ বলে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল।

  • সর্বশেষ