শিরোনাম
◈ চট্টগ্রাম-৩ আস‌নের আওয়ামী লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ঢাকায় গ্রেপ্তার ◈ পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি কে‌নো ভারতকে ক্ষুব্ধ করে তুলছে ◈ দূরপাল্লা ও নগর পরিবহনে কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে বাসভাড়া ◈ অস্ট্রেলীয় নারীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ৯০ হাজার ডলার ঘুষের অভিযোগ, গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি (ভিডিও) ◈ ‘ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে’: স্বাস্থ্যমন্ত্রী ◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৯:২২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কুয়াকাটা সৈকতে আটকে পড়ছে বহু মৃত জেলি ফিশ

হ্যাপি আক্তার : পটুয়াখালী জেলায় অবস্থিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকাট। সাগরে জোয়ারের ঢেউয়ে ভেসে সৈকতে আবারও আটকা পড়ছে শত শত মৃত জেলি ফিশ। চ্যানেল আই।

দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের একাধিক পয়েন্টে গত কয়েক দিন ধরে আটকা পড়ছে জেলি ফিশ। যা দেখতে ভিড় করছেন উৎসুক পর্যটক, স্থানীয় লোকজন ও জেলেরা। স্থানীয় জেলেদের কাছে জেলি ফিশ সাগরের লোনা হিসেবে পরিচিত। তারা বলেন, জালে জেলি ফিশ ধরা পড়লে সেই জাল আর ব্যবহার করা যায় না।

গভীর সাগরে জেলেদের জালে এসব জেলি ফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের। অনেকে বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাগরের এ মাছ উপকূলে এসে মরে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জেলি ফিশ দলবদ্ধভাবে চলাফেরার কারণে সাগরে মৎস্য শিকারীদের জালে ধরা পড়ে। এগুলোর শরীরের ৯০ ভাগই পানি। এরা জালে একবার আটকে গেলে তা ছাড়ানো সম্ভব হয় না।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেছেন, গভীর সমুদ্রে উত্তাল হয়ে গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সৈকতের দিকে চলে আসছে জেলি ফিশ। তবে এ বিষয়ে কোনো গবেষণা না থাকায় বিষয়টি সম্পর্কে তেমন জানি না।

কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা বলেছেন, মৃত জেলি ফিশের কারণে পর্যটকদের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য এগুলো সরিয়ে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।

পর্যটক ও স্থানীয়রা যাতে এসব মৃত জেলি ফিশ স্পর্শ না করে সেজন্য টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার দাবি করছেন কুয়াকাটা পর্যটন শিল্পে সংশ্লিষ্টরা।

এর আগেও ২০১০ ও ২০১৪ সালে জানুয়ারি থেকে মার্চে এ সৈকতে এমন হয়েছিলো। তবে তা সংখ্যায় এত বেশি ছিল না। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ