শিরোনাম
◈ সৌদিতে ওমরাহর পথে প্রাইভেট কারে দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ জন ◈ কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব করতে নতুন মহাপরিকল্পনা ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, মে মাসের পর আবারও ১০০ ডলার ছাড়াল ◈ নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন: পরীক্ষাগার ছেড়ে পালাল ‘এআই’, ভবিষ্যতে আরও বড় সংকটে বিশ্ব! ◈ জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার ◈ যে দুই কারণে আটকে আছে নতুন পে স্কেল ◈ সার সংকটের আশঙ্কায় বাংলাদেশের খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি: জাতিসংঘের সতর্কতা ◈ নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারককে বদলি ◈ শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি ◈ পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যে তিন নেতার নাম, তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে ব্যাপক তৎপরতা চলছে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেঙ্গালুরুতে ১১ নির্মাতার চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’

সাইফুল টিটো: ভারতের বেঙ্গালুরুতে চলছে ১১তম বেঙ্গালুরু আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব শুরু হয় ২১ ফেব্রুয়ারি আর চলবে এমাসের শেষ পর্যন্ত। উৎসবে থাকছে ৬০ টি দেশের ২২৫ টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশ থেকে থাকছে ‘ইতি, তোমারই ঢাকা’ নামে চলচ্চিত্রটি। খবর চ্যানেল আই।

ইমপ্রেস টেলিফিল্ম এর কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন জানান, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির একবার প্রদর্শনী হয়েছে। আরেকটি প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি)।

৮ দিনব্যাপী এ আয়োজনে ১৫টি ভিন্ন ভিন্ন বিভাগে দেখানো হচ্ছে মোট ২২৫টি সিনেমা। এরমধ্যে ‘এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’।
এশিয়ান সিনেমা আরও আছে দেবাশীষ মুখার্জীর ‘বোঁসলে’, ফিলিস্তিনির ‘স্ক্রু ড্রাইভার’, চীনের ‘দ্য রিব’ এবং শ্রীলঙ্কান ‘দ্য ফ্রজেন ফায়ার।’

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারতের অন্যতম দাপুটে চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এ উৎসবে এশিয়ার অন্যান্য দেশ সহ বিশ্বের নানা দেশ থেকে নির্মাতা, প্রযোজকসহ স্বাধীন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা উপস্থিত থাকেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি.কুমারা স্বামী আন্তর্জাতি মাতৃভাষা দিবসে এ উৎসবের উদ্বোধন করেন। ইরানি চলচ্চিত্র ছবি ‘বোম, অ্যা লাভ স্টোরি’ প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন।

সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নিয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়া চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমাটি।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরী করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়