শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ কনসার্ট’ ছিল বিশ্বের প্রথম মুক্তিযুদ্ধে সাহায্যের আয়োজন

রাশিদ রিয়াজ : ‘দ্য বিটলস’ এর গায়ক এবং গিটারিস্ট একাত্তরের মুক্তিযুদ্ধের অর্থ সাহায্যার্থে আয়োজিত ‘বাংলাদেশ কনসাট’' এর প্রধান সিঙ্গার জর্জ হ্যারিসনের জন্মদিন চলে গেলো সোমবার। জর্জ হ্যারিসন ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন।

কোন মুক্তিযুদ্ধে অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে আয়োজিত বিশ্বে এটিই প্রথম কনসার্ট। পপ গায়ক জর্জ হ্যারিসন ‘দ্য বিটল্স’ এর চার সদস্যের একজন হিসেবে বিখ্যাত। অন্যসব বিদেশি সঙ্গীতশিল্পীদের চেয়ে জর্জ হ্যারিসনের প্রতি শ্রদ্ধা, সম্মান অনন্য উচ্চতায় রয়েছে বাংলাদেশিদের। এর কারণ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ।

লিড গিটারিস্ট হলেও বিটলসের প্রতিটি এলবামেই জর্জ হ্যারিসনের নিজের লিখা ও সুর দেয়া দু’একটি একক গান থাকতো যা তার প্রতিভার স্বাক্ষর ছিল। ল। বিটলস্ এর হয়ে এ সময়ের গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ইফ আই নিডেড সামওয়ান, ট্যাক্সম্যান, হোয়াইল মাই গীটার জেন্টলী উইপস্, হেয়ার কামস্ দ্য সান এবং সামথিং ইত্যাদি।

১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক-হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের দৃশ্য জর্জ হ্যারিসনকে বেদনাতুর করে তুলে। জর্জ ভারতীয় পন্ডিত রবি শংকরের সঙ্গে দুটি দাতব্য সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এক বেনিফিট সঙ্গীত অনুষ্ঠানের (কনসার্ট ফর বাংলাদেশ) আয়োজন করেন। কনসার্ট থেকে সংগৃহীত আড়াই লাখ ডলার বাংলাদেশের উদ্বাস্তুদের জন্য দেয়া হয়। কনসার্টে জর্জ হ্যারিসন তার নিজের লেখা বিখ্যাত সেই মর্মস্পর্শি ‘বাংলাদেশ’ গান পরিবেশন করেন।

২০০১ সালে ২৯ নভেম্বর হ্যরিসন ৫৮ বছর বয়সে মেটাস্টাটিক নন-স্মল সেল লাং ক্যান্সারে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়