শিরোনাম
◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. মীজানুর রহমান বললেন, ডাকসু নির্বাচনে ছাত্রলীগেরমনোনয়নবঞ্চিতদের আলাদা প্যানেল শেষপর্যন্ত টিকবে না

লিয়ন মীর : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ঢাকসু নির্বাচনে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরে মনোনয়ন বঞ্চিতরা যে পাল্টা প্যানেল করেছে এটা শেষ পর্যন্ত টিকবে না। নেতারা যখন একসাথে বসে আলোচনা করবে তখন সমাধান হয়ে যাবে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, পদপ্রত্যাশীরাই সাধারণত এমনটা করে থাকে। যেসব ছাত্র দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে তাদের মধ্যে একটা প্রত্যাশা জন্ম নেয়। নির্বাচনের সময় তারা মনোনয়নে আগ্রহী হয়ে ওঠে। কিন্তু মনোনয়ন না পেলে তখন তারা স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে। কিন্তু সেটা শেষ পর্যন্ত টিকে না।

ড. মীজানুর রহমান বলেন, ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি, সেখানে অনেকগুলো পদ এখনো শূন্য রয়েছে। সেই শূন্যপদগুলোতে যাওয়ার জন্যই ডাকসুতে মনোনয়ন বঞ্চিতরা আলাদা প্যানেল করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। আমার ধারণা এটা দরকষাকষির একটা অংশ। আলোচনায় তারা হয়তো বলবে, আমাদের ডাকসুতে না দিলে, কেন্দ্রিয় কমিটির শূন্যপদগুলো দেয়া হোক। তবে আমার ধারণা শেষ পর্যন্ত ডাকসুতে ছাত্রলীগের একটা প্যানেলই থাকবে।

  • সর্বশেষ