শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে উল্কি আঁকা নিধিদ্ধ কাজ

সাইদুর রহমান : শরীরে উল্কি আঁকা একটি ফ্যাশন হয়ে দাড়িয়েছে। নারী-পুরুষ সবাই এ ফ্যাশনে অভ্যস্ত। অথচ এটি নিষিদ্ধ কাজের অন্তর্ভূক্ত। পুরুষ বা মহিলার হাতে কিংবা শরীরের কোন অংশে নিজের বা অন্য কারও নামের উল্কি আঁকা করা, করতে উৎসাহিত করা, এমনকি প্রতিষ্ঠানে উল্কির কাজ হয়, সেখানে চাকুরি করা বা যে কোন ধরনের সংশ্লিষ্ট থাকা গুনাহে জারিয়াহ তথা নাজায়েয।

এ সম্পর্কে বুখারী শরীফে একটি হাদীস বর্ণিত হয়েছে- “হযরত আবু হুরায়রা রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বদ নজর লাগা সত্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অঙ্গে উল্কি উৎকীর্ণ করতেও নিষেধ করেছেন।”

বুখারী ও মুসলিম শরীফে হযরত ইবনে উমর রাযি. থেকে অপর একটি হাদীস বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-“ সেই নারীর উপর আল্লাহর অভিশাপ, যে নারী অন্য নারীর মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করে কিংবা নিজ মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করায় এবং যে অন্যের শরীরে উল্কি করে অথবা নিজের শরীরে উল্কি করায়।”

জাহিলিয়াতের যুগের লোকেরা দেহের কোন স্থানে সুঁচালো জিনিস দ্বারা ছিদ্র করে নাম বা কোন চিত্র খোদাই করত। এটা হারাম ও জঘন্য গুনাহের কাজ। নারী-পুরুষ নির্বিশেষে এ জঘন্য কাজ করা বা অন্যের দ্বারা করানো সমান গুনাহের কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়