শিরোনাম
◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে প্রকৃতির নিজ হাতে আঁকা মায়াবী এক নৈসর্গ মাধবপুর লেক

সাদিকুর রহমান সামু: অপরুপ সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাধবপুর লেক। সুনীল আকাশের নিচে গাঢ় সবুজ চা বাগান ঘেড়া পাহাড় যেন শিল্পীর রং তুলিতে আঁকা ছবির মত মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে ভিন্ন জগতে। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে আঁকা মায়াবী এক নৈসর্গ।

প্রতিদিন দেশের ও দেশের বাহিরের বিভিন্ন প্রান্ত থেকে অপরূপ এ প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পর্যটকদের ঢল নামে এখানে। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন চা বাগানের ভেতরে মাধবপুর লেক নিজের রূপ দিয়েই দেশি-বিদেশি পর্যটকদের নয়ন কাড়েছে। মাধবপুর লেকে এসে গাড়ি থেকে নামতেই সবুজ পাতার গন্ধ আপনার মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানের লেকটি পার হয়ে যতই সামনে যাবেন ততই ভালো লাগবে। শুধু শীত নয় বর্ষা মৌসুমেও প্রতিদিন পর্যটকরা আসছেন লেকে সুন্দর্য উপভোগ করতে।

মাধবপুর লেকটিকে পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তুলতে ২০০৫ সালের ১০ অক্টোবর একটি প্রকল্প হাতে নেয়া হয়। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে পাত্রখলা চা বাগানে লেকটির অবস্থান। এটি মৌলভীবাজারের থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। আর কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি ও সমতল পথ পেরিয়ে চা বাগানের ভেতরে দেখা মিলে আকর্ষণীয় এই লেকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়