শিরোনাম
◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায়

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৯ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন হুমকিতে শহীদ মিনার, মহাসড়ক ও ডাক বাংলো

নুরনবী সরকার: লালমনিরহাটের হাতীবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বুড়িমারী-ঢাকা মহাসড়ক, ডাক বাংলো, জামে মসজিদ, কেন্দ্রিয় শহীদ মিনারসহ অসংখ্য প্রতিষ্ঠান। উপজেলা শহরে প্রকাশ্য অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হলেও রহস্য জনক কারণে নিরব ভুমিকা পালন করছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, হাতীবান্ধা মূল শহর ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। পুকুরটির কারণে পশ্চিম পাশে বুড়িমারী স্থল বন্দর মহাসড়কটি ভেঙ্গে যাচ্ছে। এ অবস্থায় পুকরের ৪ পাশে পাইলিং নিমার্ণ ও পুকুর খননের কাজ করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পুকুর খনন ও মাটি ভরাটের জন্য ভিকু মেশিন দিয়ে খননের নিয়ম থাকলেও তা না করে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে জম-জামাট বালু ব্যবসা করছে একটি সিন্ডিকেট। বোমা মেশিন দিয়ে মাটির ৭০-১০০ ফিট নিচে থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পুকুরে ৫০ থেকে ১ শত গজের মধ্যে অবস্থিত পাশে বুড়িমারী স্থল বন্দর মহাসড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার, নির্মাণাধীন ডাকবাংলো, জামে মসজিদসহ অসংখ্যা প্রতিষ্ঠান ও বসত বাড়ি হুমকির মুখে পড়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও রহস্য জনক কারণে না দেখার ভান করে চলছে। ফলে যে কোনো মুহূর্তে আরও ভেঙ্গে যেতে পারে বুড়িমারী স্থল বন্দর মহাসড়ক।

ওই বোমা মেশিনের মালিক আমিনুর রহমান জানান, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনে জেলা প্রশাসকের অনুমতি রয়েছে। তাই তিনি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। তবে তিনি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের কোনো অনুমতি পত্র দেখাতে পারেনি।

জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, বোমা মেশিন দিয়ে বালু বা পাথর উত্তোলন সম্পুর্ণ ভাবে অবৈধ। বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের কোনো অনুমতি দেয়া হয়নি।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন জানান, ওই বোমা মেশিন বন্ধের জন্য উক্ত কাজের বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগকে ইতোমধ্যে নিদের্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ