শিরোনাম
◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়! ◈ আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী ◈ ২০২৮ থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসবে, যুক্ত হচ্ছে যেসব বিষয়

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে আন্দোলনের বদলে গণমুখি কর্মসূচিকে প্রাধান্য দিতে পরামর্শ দিলের জোট নেতারা

হ্যাপি আক্তার : ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই আন্দোলনের মাঠে বিএনপি। তবে সে আন্দোললে মুখ্য বিষয় খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির। বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা বলছেন, আন্দোলনের বদলে গণমুখি বা গণমানুষের কর্মস‚চিকে প্রাধান্য দিয়ে রাজপথে নামা উচিত।তাদের মতে, জনগণের কথা বলা ছাড়া কোনো আন্দোলনই সাধারণ মানুষের সমর্থন পাবে না। তাই আন্দোলন নিয়ে নতুন করে ভাবনাচিন্তার পরামর্শ সকলের। ডিবিসি নিউজ।

বিএনপির সিংহভাগ আন্দোল ছিলো দলীয় দাবি দাওয়া আদায়ের জন্য। শুরুতে লন্ডনে পলাতক তারেক রহমান ও পরে দুর্নীতি মামলার খালেদা জিয়ার কারাদÐের পর এই দুই নেতার মামলা নিয়েই বিএনপিকে সরব হতে দেখা যায়। অনেক গুরুত্বপ‚র্ণ বিষয় আসলেও সে সবকে এক রকম পাশ কাটাতেই দেখা যায় বিএনপিকে। বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দন আহমেদ বলেন, রাজপথে সংগ্রামে নামতে হবে। এ সংগ্রাম কেবল দলের নেতাকর্মীদের মুক্তির সংগ্রাম নয়, এ সংগ্রাম হতে হবে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। জণগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সংগ্রাম। কিন্তু বিএনপির সকল কর্মসূচি হলো নেতা-কর্মীদের মুক্ত দিতে হবে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আত্মসমালোচনার সময় এসেছে। দেখতে হবে কে বড়, কতটুকু বড়। কে প্রিয়, কতটুকু জনপ্রিয়। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, নেতানেত্রীর মুক্তির আন্দোলনকে মুখ্য করে আন্দোলন না করে জনগণের সমস্যাগুলোকে সম্পৃক্ত করে দুটিকে নিয়েই বিএনপির আগানো উচিত।

রাজনৈতিক দল হিসেবে নিজের শক্তির আস্থা রেখে গণমানুষের দাবি নিয়ে রাজপথে নামতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুক্তি গুরুত্বপূর্ণ, তার সাথে নির্বাচন এবং সাধারণ মানুষের কাছে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এদিকে, দলীয় দাবিদাওয়ার সঙ্গে জনগনের চাওয়া-পাওয়ার সমন্বয় করেই সামনে কর্মসূচি দেয়ার কথা ভাবছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে আপনি অন্যায়ভাবে জেলে রাখবেন এটার প্রতিবাদ দেশের জনগণ করবে না? বাকি কর্মসূচিগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে। সামনে কর্মস‚চি আসবে।

  • সর্বশেষ