শিরোনাম
◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড: অরূপ রতন চৌধুরী বলেছেন, ২১শে ফেব্রুয়ারি আসলেই মনে হয় বাংলা ভাষা সর্বস্তরে চালু করতে হবে

রুহুল আমিন : অধ্যাপক ড: অরূপ রতন চৌধুরী বলেছেন, ২১শে ফেব্রুয়ারি আসলেই মনে হয় বাংলা ভাষা সর্বস্তরে চালু করতে হবে অন্য সময় বাংলা ভাষার কথা মনে থাকে না। আমাদের বড় অর্জন আমরা বাংলা ভাষার আন্তজার্তিক স্বীকৃতি পেয়েছি। এর চেয়ে বড় অর্জন আর নেই। আমরা শুধু বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি, সর্বস্তরে চালু করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা।

তিনি শুক্রবার ইনডিপেন্ডেন্ট টেলিভিনের আজকের বাংলাদেশে আরো বলেন, আমাদের প্রধান বিচারপতিও বলেছেন, ইংরেজীর পাশাপাশি বাংলা ভাষাও যাতে সর্বস্তরে চালু করা যায় সেই উদ্যোগ আমাদের নিতে হবে। কিন্তু প্রচলনটা কতটুকু করতে পেরেছি সেটা প্রশ্ন থেকেই যাই।

তিনি আরো বলেন, আমি প্রেসক্রিপশন বাংলা ভাষাই লেখি কিন্তু সবাই তো লেখেনা। যদি সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয় তাহলে তো সবাই লেখতে বাধ্য হবে। ডিজিটাল মিডিয়া ও ইন্টরনেট সুবিধার কারণে প্রত্যেকটা সেক্টর উন্নত হচ্ছে কিন্তু বাংলা ভাষাকে আমরা উন্নত করছি না। বাংলা ভাষার প্রত্যেকটি সেক্টরে চালু হলে শহীদদের আত্মাও শান্তি পাবে।

  • সর্বশেষ