শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৮ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামলীতে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত

সুজন কৈরী :রাজধানীর শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত মেহেদী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭ মামলা রয়েছে। বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়