শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপন দিতে পারবে না গ্রামীণফোন

স্বপ্না চক্রবর্তী : নতুন সেবার (প্যাকেজ, অফার, কলরেট) তথ্য জানিয়ে কোনো মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

সোমবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) ঘোষণার পর এবার প্রতিষ্ঠানটির জন্য করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দেওয়া হলো।
বিটিআরসি’র চিঠিতে আরও বলা হয়, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে স্বতন্ত্র এবং একক স্বত্ত¡াধিকার চুক্তিও করা যাবে না। কোনোভাবেই মাসে কল ড্রপের সর্বোচ্চ হার ২ শতাংশের বেশি হতে পারবে না। এমএনপি লকের ক্ষেত্রে মেয়াদ হবে ৩০ দিন। দেশব্যাপী কোনো ধরনের মার্কেট কমিউনিকেশন করা যাবে না।এ প্রসঙ্গে বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক সংবাদমাধ্যমকে বলেন, গ্রামীণফোন সেবার ক্ষেত্রে তাদের গুণগত মান বজায় রাখতে পারছে না। এই কারণে তাদের নতুন করে আর কোনো বিজ্ঞাপন দিতে দেওয়া হবে না। বিটিআরসি’র মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, নতুন প্যাকেজ বা অন্য কোনো সেবার ক্ষেত্রে গ্রামীণফোন আর কোনো বিজ্ঞাপন দিতে পারবে না। তবে পুরাতন বিজ্ঞাপনগুলো চলতে মানা নেই।

তিনি আরও বলেন, মোবাইল ফোনের সেবার মান নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রæত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোয়ালিটি অব সার্ভিস রেগুলেশন অনুযায়ী, ইতোমধ্যে সেবা দেওয়ার ক্ষেত্রে অপারেটরগুলোকে বিভিন্ন নির্দেশনা পাঠানো হয়েছে। সেবার মানের বিষয়ে কমিশনের নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে জরিমানা ও শাস্তির বিধান উপেক্ষা করাও সুযোগ নেই।

এর আগে গত ১০ ফেব্রæয়ারি গ্রামীণফোনকে এসএমপি ঘোষণা করে বিটিআরসি। এই ঘোষণার ফলে, বাজার নিয়ন্ত্রণে কোম্পানিটির একচেটিয়া ক্ষমতা হ্রাস পাবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে বাজারে তৈরি হবে।

  • সর্বশেষ