শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাইব্যুনাল নিয়ে বিএনপির কোনো মন্তব্য পাওয়া যায়নি, বললেন আমিনুল ইসলাম

ফাহিম বিজয় : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে শুধু ভারত এবং চীন নয় পৃথিবীর সব রাষ্ট্রগুলো বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং এই সরকারের সঙ্গে কাজ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন। চ্যানেল টোয়েন্টি ফোরের মুক্তবাক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলো, তখন থেকে আজ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে বিএনপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা একবারো কি সরকারকে সাধুবাদ জানিয়েছে। বরং তারা বলেছে, আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই, তবে তা আন্তর্জাতিক মানের এবং রাজনৈতিক প্রতিহিংসার বাইরে।

তিনি আরো বলেন, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী যদি যুদ্ধাপরাধী না হন তাহলে ধরেই নিতে হবে যে, বাংলাদেশে যুদ্ধপরাধ সংগঠিত হয়নি। এ ধরনের বক্তব্যদের মাধ্যমে মানুষের কাছে তারা হালকা হয়ে যাচ্ছেন। বিএনপির ভবিষ্যত কাÐারি তারেক রহমান যখন ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে বলেন, ছাত্রশিবির এবং ছাত্রদল একই মায়ের দুটি সন্তান, এর পরেও তারা যদি বলে যে, আওয়ামী লীগ কেন জামায়াতের রাজনীতি বন্ধ করছে না! একি মানুষ বিশ্বাস করবে? সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়