শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশারচর হয়ে উঠেছে মৎস্য ও শুঁটকি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান

নুর নাহার : বরগুনার সমুদ্রপাড়ের একটি চরের নাম আশারচর। প্রতি বছর এ সময় চরটিতে বরগুনা জেলাসহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মানুষ এ চরটিতে আসে কর্মসংস্থানের খোঁজে। উন্মুক্ত রোদের আলো পর্যাপ্ত জায়গা ও সমুদ্র থেকে মাছ সহজে উঠানো শুঁটকি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সুবিধা হওয়ায় অনেকেই এই চরটিকে বেছে নিয়েছেন। সময় টিভি।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, লৈট্টা, ছুরি, চিংড়ি, ভোলা মাছ শুঁটকি বানানো ও বিক্রি করা হয় এখানে। সাগরে যে মাস আছে আমরা সেগুলো শুকিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেই। বাংলাদেশের মানুষও খায় বাহিরের মানুষও খায়।

কর্মসংস্থানের তাগিদে আসা এ মানুষগুলো কোনোমতে থাকার ব্যবস্থা করলেও সংকটে থাকেন খাবার পানির। কয়েকটি নলকূপ ও স্যানিটেশনের ব্যবস্থা করতে পারলে চরটি হয়ে উঠবে আরো কর্মচঞ্চল।

স্থানীয় লোকেরা জানান, এখানকার পানি খাওয়াও যায় না গায়েও লাগানো যায় না। গায়ে ফোসকা পড়ে যায়। যদি এখানে নলকূপের ব্যবস্থা করা যায়,পানির অভাব দূর করা যায়। যদি স্যানিটারি ল্যাপট্টিন বসানো যায়। তাহলে অনেক মানুষ এখানে কাজ করে উপার্জন করতে পারবে।

বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, তারা যে কাজ করে সেটি অসম্ভব কষ্টর কাজ। তাই তারা যাতে কষ্ট কম পায়, তাদের জন্য নূনতম সুযোগ-সুবিধার ব্যবস্থা করবো।

শীত মৌসুম হতে প্রায় পাঁচ মাস জেলেরা তালতলি ও পাথরঘাটার পাঁচটি চরের শুঁটকি তৈরি করেন প্রায় হাজারেরও বেশি মানুষ।

  • সর্বশেষ