শিরোনাম
◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিবাসী ভাষা সংরক্ষণে অনন্য প্রচেষ্টা চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের

আব্দুর রাজ্জাক : আদিবাসীদের ভাষা সংরক্ষণ ও প্রসারে এক অনন্য নজির স্থাপন করলো চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫ টি ভাষায় দাওয়াত পত্র ছাপিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে ৩টি আদিবাসী ভাষা।

অন্যান্য বছর মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্য অতিথিদের শুধু বাংলা ভাষায় চিঠি পাঠানো হতো। কিন্তু এবার প্রশাসন বাংলা ও ইংরেজিসহ মোট ৫ টি ভাষায় চিঠি ছাপিয়েছে। এতে রয়েছে এই জেলায় বসবাসকারী আদিবাসীদের ভাষা সাদ্রি, সাওতাঁল ও কোল।

চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। ‘যখন কোন ভাষাকে গুরুত্বপূর্ণ পত্রে লেখা হয় তখনই তা বেঁচে থাকে এবং প্রসার পায়। তাই সরকারের উচিৎ দেশের সকল ভাষাকে সংরক্ষণ ও প্রসারে উদ্যোগ নেয়া’ বলে জানিয়েছেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মারমু।

প্রশাসনের এ অনন্য উদ্যোগ নিয়ে জানতে চাইলে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি আদিবাসী ভাষাগুলোকে সম্মান দেখানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এগুলোই এখানকার আদিবাসীদের প্রধান ৩ টি ভাষা। তাই আয়োজিতব্য অনুষ্ঠানের দাওয়া পত্রে সাদ্রি, সাওতাঁল ও কোল ভাষাকে গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই জেলার আদিবাসীদের ভাষাগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে পারলে ও পাঠ্যপুস্ককেও তাদের ভাষাগুলো সংযুক্ত করতে পারলে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়া ঠেকানো যেতে পারে। তাই সরকারের উচিৎ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া।

  • সর্বশেষ