শিরোনাম
◈ হিন্দুস্তান টাইমসকে যা জানালেন হাসিনা ◈ ইরানের পাল্টা হামলায় কাঁপল ৪ দেশ, লক্ষ্য মার্কিন সামরিক স্থাপনা ◈ ওয়া‌শিংট‌নের চাপিয়ে দেওয়া নির্দেশ মেনে নেবে না ইরান: মুখপাত্র ◈ ৫ মাস চিকিৎসা শেষে আজ রাত দেশে ফিরছেন মির্জা আব্বাস ◈ ১৭ সেপ্টেম্বর কৃষক কার্ড উদ্বোধন, প্রথম দিনেই অর্থ পাবেন ১ লাখ কৃষক ◈ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ◈ পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার অব্যবহৃত অর্থ ৩০ দিনের মধ্যে সরকারি কোষাগারে জমার নির্দেশ ◈ অবসরের পরই আবার কলকাতায় আস‌ছেন মেসি, এবার মা‌ঠেই খেলবেন! ◈ দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪ হাজার ২৩ টাকা ◈ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ভুল, তৎকালীন সরকারের সিদ্ধান্ত এখনও মানতে পারেন না তামিম ইকবাল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় যৌন হয়রানির অভিযোগে এক যুবককে ২বছরের সশ্রম কারাদণ্ড

মাহফুজ নান্টু, কুমিল্লা : স্কুল কলেজের সামনে এখনো শিস দেয়া, সিগারেটের ধোয়া ছেড়ে অশালীন কথা বলে ওড়না টেনে ধরা, অশালীন অঙ্গভঙ্গি করা বখাটেদের উৎপাত এখনো কমেনি কুমিল্লায়। গতকাল এক কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তুহিন নামে এক বখাটেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার এ দণ্ডাদেশ দেন। বখাটে তুহিন আদর্শ সদর উপজেলার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার টিউশনি করে সন্ধ্যায় ওই কলেজ ছাত্রী দৌলতপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে তুহিন তাকে দেখে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে ওই কলেজছাত্রীর হাত ধরে টানা হেঁচড়া শুরু করে।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তুহিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে রাতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ