শিরোনাম
◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই- নথি সংরক্ষণে সারা দেশে আবারো শ্রেষ্ঠত্ব বজায় রাখলো কুমিল্লা জেলা প্রশাসন

মাহফুজ নান্টু: সরকারি সেবাকে কিংবা সরকারি সেবার তথ্য-উপাত্তকে লাল ফিতায় আবদ্ধ রেখে তথ্য প্রযুক্তিময় সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রতিযোগিতাময় বিশ্বে দেশের অবস্থানকে সামনে এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এ জন্যই তথ্যপ্রযুক্তির উপর জোর দিয়ে কাজ করছে সরকার। এখন যেন ক্লিক করলেই সরকারি সেবা সংক্রান্ত সকল তথ্য চোখের সামনে চলে আসে সেভাবেই কাজ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হচ্ছে। আর সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি সেবা সংক্রান্ত তথ্য উপাত্ত অন্তর্জালে বা ই- নথি হিসেবে সংরক্ষনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসন আবারো সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে।

সারাদেশে ই নথি সংরক্ষণে শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয় নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর জানান, আমরা আনন্দিত। এমন শ্রেষ্ঠত্ব অর্জনের নেপথ্যে মূলত টিম ওয়ার্ক ও জবাবদিহিতাকে বড় করে দেখছেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

কুমিল্লা জেলা প্রশাসন এ পর্যন্ত কতবার ই- নথি সংরক্ষণে শ্রেষ্ঠ হয়েছে এমন প্রশ্নে জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর জানান, আসলে কতবার প্রথম হয়েছি তা মৌলিক বিষয় নয়, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করতে সক্ষম হয়েছি তা হচ্ছে মূল বিষয়। আমাদের মৌলিক কাজ সরকারি সেবাকে মানুষের দৌড়গোরায় পৌছে দেয়া। আর কুমিল্লা জেলা প্রশাসন তাই করে যাচ্ছে।

তবে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা তিন বার সহ মোট ছয়বার ই- নথি সংরক্ষনে কুমিল্লা জেলা প্রশাসন সারা দেশে শ্রেষ্ঠ হয়।

  • সর্বশেষ