শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসির উপ-নির্বাচন : সোমবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসবে ইসি

আবুল বাশার নূরু : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ঢাকার দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন।

নির্দেশনায় পুলিশের মহা-পরিদর্শক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ডিএমপি কমিশনার, বিজিবি/র‌্যাব/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএনআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

  • সর্বশেষ