শিরোনাম
◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা সমর্থন করবে না ভারত জানালেন সুষমা স্বরাজ

রাশিদ রিয়াজ : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞাকে সমর্থন করবে না নয়াদিল্লি। ইউরোপ সফরে যাওয়ার পথে তেহরানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে একথা বলেন। এ সময় দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ইরান ও ভারতের মন্ত্রীরা ইরানের সিস্তান-বালুচিস্তান এবং কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসী হামলার নিন্দা জানান। পাশাপাশি এ অঞ্চলে সংলাপের মাধ্যমে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানান।
গত ১৪ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে অন্তত ২৭ জন শহীদ হন। একইদিন জম্মু-কাশ্মিরে সামরিক কনভয়ে সন্ত্রাসী হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪২ জওয়ান নিহত ও ৪৫ জন আহত হয়। প্রেসটিভি

  • সর্বশেষ