শিরোনাম
◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর নিয়ে মন্তব্য, কপিলের শো থেকে বাদ পড়ছেন সিধু

মুসাফিরাহ হাবীব : ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা দীর্ঘ বিরতির পর টেলিভিশনে ফিরেই ফের শো’ নিয়ে বিতর্কে পড়েছেন। এবার কারণ, পঞ্জাবের বর্তমান মন্ত্রী ও সাবেক ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। যিনি কপিল শর্মা শো’ এরই অংশ। সম্প্রতি কাশ্মীরে হামলা নিয়ে তার মন্তব্যে সৃষ্ট বিতর্কের জেরে শেষমেশ তাকে শো’ থেকে সরানো হচ্ছে বলেই জানা গেছে ‘টাইমস নাউ’ পত্রিকার খবরে।

বৃহস্পতিবার ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৪৬ জওয়ান। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে বড় হামলা।

সংবাদ সংস্থা পিটিআই’কে দেওয়া সাক্ষাত্কারে এ হামলা নিয়ে নিজের মত প্রকাশ করে সিধু বলেন, “যা ঘটেছে তা কাপুরুষোচিত। এ ঘটনার নিন্দা জানাচ্ছি। নাশকতা সবসময়ই নিন্দনীয়। দোষীদের চরম শাস্তি হওয়া উচিত।” এ পর্যন্ত ঠিকই ছিল। তার পরই হয় ছন্দপতন। প্রশ্ন করে তিনি বলেন, “কিন্তু হাতে গোনা কয়েক জনের অপরাধের দায় একটা গোটা দেশ বা সেখানকার সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া যায় কি?’’

তার একথার পরই নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাকে তুলোধুনো করা হচ্ছে। পুলওয়ামায় হামলার পর যেখানে ভারতজুড়ে শোকের ছায়া, সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলেও। যুক্তরাষ্ট্র যেখানে পাকিস্তানকে সতর্ক করে দিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সিধুর এই মন্তব্য মনঃপুত হয়নি কারোই।

আর তাই অনেকেই কপিল শর্মা শো বন্ধ করা কিংবা সিধুকে না সরানো পর্যন্ত শো বয়কটের দাবি তুলেছেন। যে চ্যানেলে কপিল শর্মা শো দেখানো হয় সেখানকার নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ‘টাইমস নাউ’ বলেছে, সিধুকে সরানোর জন্য সংশ্লিষ্ট প্রোডাকশন হাউজকে নির্দেশ দেওয়া হয়েছে। সিধুর পরিবর্তে অভিনেত্রী অর্চনা পূরণ সিংকে দেখা যাবে কপিল শর্মা শো-তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়