শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামি সেবা দিতে বাংলালিংক নিয়ে এলো- ‘নাজাত’

আল-আমিন : প্রয়োজনীয় ইসলামি কনটেন্ট ও নানা ফিচারের প্লাটফর্ম ‘নাজাত’ চালু করেছে দেশের অন্যতম টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

সম্প্রতি চালু করা এ প্ল্যাটফর্মে বিশ্ব এজতেমার লাইভ স্ট্রিমিংসহ নামাজের সময়সূচি, মসজিদের অবস্থান, ইসলামি ক্যালেন্ডার, জাকাত ক্যালকুলেটরের মতো নানা সেবা মিলবে। এ ছাড়া নাজাত ডটকম ডটবিডি থেকেও প্রয়োজনীয় কনটেন্ট পাওয়া যাবে। পাশাপাশি এই সার্ভিসের ব্যবহারকারীরা পাবেন ধর্মীয় পরামর্শের জন্য ইসলামী সওয়াল জবাবের সুবিধা।

‘প্লে স্টোর’ ও ‘অ্যাপ স্টোরে পাওয়া যাবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুমোদিত এই প্ল্যাটফর্মে। আইভিআর-এর মাধ্যমে সার্ভিসটি পেতে বাংলালিংক গ্রাহকদের ২৮১৫৫ ডায়াল করতে হবে। এ সেবার জন্য বাংলালিংককে কারিগরি সহায়তা দিচ্ছে লাইভ মিডিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

এ বিষয়ে বাংলালিংক-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই ইসলামি সার্ভিসটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি ব্যবহারকারীদেরকে নির্ভরযোগ্য ইসলাম বিষয়ক কনটেন্ট ও প্রয়োজনীয় ফিচারের মাধ্যমেজ্ঞান অর্জনের সুবিধা দিয়ে পরিপূর্ণ ধর্মীয় অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।’

লাইভ মিডিয়া লিমিটেডের ডিরেক্টর মো. তামজীদ অতুল বলেন, ‘ব্যবহারকারীদের ইসলাম শিক্ষার নির্ভরযোগ্য একটি মাধ্যম প্রদানের উদ্দেশে আমরা বাংলালিংক-এর কারিগরি সহায়ক হিসেবে কাজ করছি।’

  • সর্বশেষ