শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবারের মধ্যেই মানচিত্র সংশোধন করবে মিয়ানমার

নিউজ ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশ (সেন্ট মার্টিন) মিয়ানমার তার মানচিত্রে দেখানোর প্রতিবাদের মুখে আগামীকাল শুক্রবারের মধ্যেই দেশটি তাদের মানচিত্র সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। ডেইলি-বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং খেয়োকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক দেলোয়ার হোসেন তাকে এ তলব করেন।

এসময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে এ সংক্রান্ত একটি প্রতিবাদপত্র তুলে দেয়া হয়।

এতে বলা হয়, মিয়ানমারের একটি সরকারি ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশের সুমদ্রসীমার কিছু অংশ রয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা দ্রুত সংশোধনের দাবি করা হয়েছে।

বৈঠকের পর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, এর আগে গত বছরের ৬ অক্টোবর মিয়ানমার তাদের একটি সরকারি ওয়েবসাইটে একই ধরনের কাজ করেছিল। তখন আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই মানচিত্রের সংশোধন দেয়ার কথা বলি। বাংলাদেশের চাপের মুখে তখন তারা সেটি সংশোধনও করে। এরপরও চলতি মাসে দেশটির আরেকটি ওয়েবসাইটে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়েছে মিয়ানমার।

তিনি আরো বলেন, আমরা মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে জানতে চেয়েছি, তারা বারবার একই ভুল কেন করছে? এতে তিনিও একমত হয়েছেন যে, এটি ঘটার কোনো কারণ ছিল না। তারা তাদের ভুল স্বীকার করেছে। আমরা তাদের বলেছি অবিলম্বে এই ভুল সংশোধন করতে।

দেলোয়ার হোসেন জানান, মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমার এখান থেকেই তাদের দেশে যোগাযোগ করেছে। আগামীকাল শুক্রবার তাদের কর্মদিবস রয়েছে। আগামীকালের মধ্যেই তারা মানচিত্রের ভুল ঠিক করে দেবে বলে প্রতিশ্রুতি পাওয়া গেছে।

  • সর্বশেষ