শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলের গতি দেখাতে ফিরছেন শোয়েব আখতার!

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর অতিক্রান্ত হলো। আজও কেউ তার বিশ্বরেকর্ড ভাঙতে পারলেন না। সালটা ২০০৩, প্রতিপক্ষ ইংল্যান্ড। পিচে আগুনের গোলা নিক্ষেপ করেন শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেন তিনি।

ফের ক্রিকেটে ফিরছেন শোয়েব। সঙ্গে হুঙ্কার ছুড়লেন ‘রাওয়ালপি-ি এক্সপ্রেস’। সাফ জানিয়ে রাখলেন, গতি কাকে বলে আবার বুঝিয়ে দেবেন তিনি। তবে কখন-কোথায়-কীভাবে ফিরছেন পাকিস্তানি স্পিডস্টার তা খোলসা করেননি। ক্রিকেটবিশ্বকে রেখে দিয়েছেন ধোঁয়াশায়।

টুইটবার্তায় আখতার লিখেছেন, এই যে বন্ধুরা, বর্ষপুঞ্জিতে ১৪ ফেব্রুয়ারি চিহ্নিত করে রাখ। আমি আসছি লিগ খেলতে। বাচ্চাদেরও তো জানা উচিত গতি কাকে বলে!

এ টুইট দেখে উচ্ছ্বসিত সাবেক সতীর্থ ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সুইং অব সুলতান টুইট করে শোয়েবকে জিজ্ঞাসা করেছেন, খবরটা কী সত্যি? তুমি ফিরছ? ফিরলে অবশ্য এখনকার বাচ্চারা তোমার তেজ টের পেত!

টুইট করেছেন আরেক সাবেক সতীর্থ শোয়েব মালিক। এখনও খেলে যাওয়া এ পাক অলরাউন্ডার লিখেছেন, শোয়েব ভাইয়ের সময় এসেছে। আসুন, আমাদের দেখান আপনার তেজদীপ্ত বোলিংয়ের প্রদর্শনী। আমাদের কিংবদন্তি ফিরছেন। আগুন ঝরানো বোলিং দেখতে তর সইছে না।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আখতার পরিষ্কার না করলেও ভক্তরা মনে করছেন, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টেই কোনও দলের হয়ে খেলতে পারেন তিনি।

২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪৩ বছর বয়সী ডানহাতি পেসার। এখন ধারাভাষ্যকারের ভূমিকায় মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় তাকে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে স্বীকৃত তিনি। - টুইটার থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়