শিরোনাম
◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ◈ তারেক-ইব্রাহিম ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদিকে ঠেকাতে মহাজোট গড়ে ভোটের ঘোষণা বিরোধীদের

লিহান লিমা: আসছে লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে একজোট হয়েছেন ভারতের বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। বুধবার রাতে কংগ্রেস, আম-আদমি ও তৃণমূল নিজেদের মধ্যে একটি অভিন্ন কর্মসূচি তৈরির ব্যাপারে একমত হন এবং একসঙ্গে কাজ করার ঘোষণা দেন। এনডিটিভি, এশিয়ান এইজ

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-এনসিপির সভাপতি শরদ পাওয়ের বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী, আম আদমী পার্টির অরবিন্দ কেজরিওয়াল , তৃণমূলের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তেলেগু দেশম পার্টির নেতা ও অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। বৈঠকের পর তারা বলেন, ভোটের আগেই জাতীয় স্তরে মহাজোট তৈরি করা হবে।

বৈঠক শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘বিরোধী নেতারা বিজেপিকে পরাজিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে একজোট হয়েছেন।’ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘বৈঠক গঠনমূলক হয়েছে।’ মমতা ব্যানার্জী বলেন, ‘বৈঠক ফলপ্রসূ। বিরোধী নেতারা আরো সমন্বয়ের জন্য আলোচনা অব্যাহত রাখবেন।’ শরদ পাওয়ের বলেন, ‘এই কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস সভাপতি রাহুলকে। ২৬ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশে ফের বৈঠক হতে পারে।’

এদিকে জাতীয় স্তরে মহাজোট হলে আসন সমঝোতা কিভাবে হবে তা এখনো নিশ্চিত নয়। বৈঠকে রাহুল-কেজরিওয়ালকে একসঙ্গে দেখা গেলেও দিল্লীতে আসন সমঝোতায় কংগ্রেস-আম আদমি রফা হবে কি না তা নিশ্চিত হয় নি। একইভাবে পশ্চিমবঙ্গেও কংগ্রেস-তৃণমূলের জোটে প্রদেশ কংগ্রেস নেতারাই বাধা। রাহুল নিজেই বলেছেন, ‘আমরা নিজেদের মধ্যে রাজ্যে প্রতিযোগিতা করতেই পারি। দিল্লি ও পশ্চিমবঙ্গে কি হবে সেই সিদ্ধান্ত এখনো হয় নি।’ মমতা অবশ্য আগেই বলে রেখেছেন, ‘যেখানে যার শক্তি বেশি, সেখানে সেই দলই বিজেপির বিরুদ্ধে লড়বে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়