শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগের দুই পাড়ে সীমানা পিলার সরিয়ে নেওয়ায় মরা খালে পরিণত এই জীবন্ত সত্ত্বা

হ্যাপি আক্তার : সম্প্রতি তুরাগ নদীকে জীবন্ত সত্ত্বা হিসেবে ঘোষণা করেছেন উচ্চ আদালত। তবে ৬২ কিলোমিটার দীর্ঘ তুরাগ নদীর দুই পাড়ের নানা জায়গায় স্থাপিত সরকারি সীমানা পিলার সরিয়ে নেয়ায় অবৈধ দখলদার উচ্ছেদ চালাতে পারছে না বিআইডব্লিউটিএ ।পরিবেশবিদরা বলছেন, ক্রমাগত দখলের কারণে খরস্রোতা তুরাগ এখন আর নদী নেই, টিকে আছে মরা খালের অবয়বে। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

দখলদারদের কারনে তুরাগের সত্ত্বাকে করছে বিপন্ন। ইচ্ছেমতো করছে ভরাট, চলছে নদী দখলের সীমাহীন প্রতিযোগীতা। সীমানা পিলারকেই সামনে রেখেই চলছে দখল। স্থানীয়রা বলছেন, জমির বৈধতা প্রমাণ করতে আগের পিলার সরিয়ে নতুন পিলার বসানোর হচ্ছে। তার সঙ্গে চলছে ইটভাট ও হাউজিং এর কাজ।

তুরাগের বিস্তীর্ণ প্লাবন অঞ্চলের সাথে নদীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, নদীর পাড় গেছে, এখন তলদেশটা কোন রকম বেঁচে আছে । কাজেই তুরাগ এখন আর নদী নেই একটা নর্দমায় পরিণত হয়েছে। রামচন্দ্রপুর মৌজা অংশে, ইটভাটার মালিকরা মানছে না সীমানা নির্ধারণী। চলছে আবাসন প্রতিষ্ঠান সিলিকন সিটির বালু ভরাট। পাশেই গ্রাম বাংলা হাউজিং। দখলী এলাকায় নেই পিলারের অস্তিত্ব। তবে আছে পিলার ভাঙ্গার প্রমাণ।

ওপারের চন্দ্রিমা হাউজিংয়ের অংশে দখলের জন্য সরানো হয়েছে পিলার।  বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, আদালত বলেছেন প্রথম কাজ সীমানা পিলার দিতে হবে। কিভাবে সীমানা পিলার দিতে হবে তাও বলে দিয়েছেন। আমরা সেটা শুনলাম না এবং ভুলভাবে সীমানা পিলার দিয়ে আমার ধারণা নদী স্মরণকালের ভয়াবহ দখল হয়েছে ভুল সীমানা পিলারের কারণে।  বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর মো. মোজাম্মেল হক, এনডিসি বলেছেন, সুরক্ষার করার দায়িত্বটা তখনি বিআইডব্লিউটিএ নেবে যখন দায়িত্বটুকু বুঝে পাবে।

তুরাগ বাঁচাতে সীমানা পুণ:নির্ধারণ করতে হবে নতুন করে বলেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, আমরা ইমিডিয়েট সেখানে যাবো, আমাদের টিম যাবে এবং সেখানে কাজ করবে।  আইনে আছে, তলদেশ,পাড় আর প্লাবণভ‚মি মিলিয়ে নদীর সীমানা। কিন্তু তুরাগের এই মরণদশায় নদীটি রক্ষা আদৌ সম্ভব কিনা তা নিয়ে আছে সংশয়। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়