শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফের কাছেও হারালো মোহামেডান

আশরাফ রাসেল :  হারে হারে যাচ্ছে মোহামেডানের এবারের আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চতুর্থ জয় নিয়ে ঘরে ফিরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে সাইফস্পোর্টিং ক্লাব মোহামেডানকে।

প্রিমিয়ার লিগে মোহামেডানের এটি টানা চতুর্থ হার। ২-০ তে পিছিয়ে পড়ার পর মোহামেডানের বদলি ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পী গোল করে হারের ব্যবধান কমিয়েছেন। ৬ ম্যাচে সাইফের পয়েন্ট ১৩। লিগ টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ তম স্থানে ধুকছে মোহামেডান।

১১ মিনিটে ডেনিস বলশাকভের দর্শণীয় এক গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে সাইফ। গোল করেন কলোম্বিয়ান ডিফেন্ডার ডেনিয়ের আন্দ্রেস করডোবা। তবে ব্যবধান দ্বিগুণ হতে পারতো প্রথমার্ধেই।

২৯ মিনিটে দক্ষিণ কোরিয়ান পার্ক বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন মোহামেডানের গোলরক্ষক সারোয়ার জাহান। রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও সুযোগ কাজে লাগাতে পারেননি পার্ক। তার নেয়া শট পোস্টে লেগে চলে যায় বাইরে।

দ্বিতীয়ার্ধে তকলিসের পরিবর্তে মাঠে নামেন মোহামেডানের তরুণ ফরোয়ার্ড বাপ্পী। ৬৭ মিনিটে তার দেয়া গোলে ম্যাচে ফেরার সুযোগ এসেছিল সাদাকালোদের। কিন্তু বাকি সময় আর গোল আদায় করতে পারেনি আলী আসগর নাসিরের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়