শিরোনাম
◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায়

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না নিউজিল‌্যা‌ন্ডের ক্রিকেটাররা। ত‌বে তা‌দের ব‌্যা‌টিং দে‌খে বুঝার উপায় ছি‌লো না যে তারা বাংলা‌দে‌শের কা‌ছে তা‌দের শোচনীয় পরাজয় হ‌বে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলা‌দেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে সাগরিকায় বাংলাদেশ পেয়েছে ৬ উইকেটের জয়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে কিউইরা। জবাবে ১৮ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ।

রান তাড়ায় উদ্বোধনী জুটি চেষ্টা করেছিল ভালো করতে। ৪১ রান এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ১৬ বলে ১৭ কেরে কাটা পড়েন নাথান স্মিথের বলে। ওয়ানডাউনে নেমে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে ১৫ বলে ২১। তাকে বোল্ড করেন ইশ সোধি।  সোধির বলে আরেক ওপেনার তামিম ফেরেন ২৫ বলে ২০ রানে মন্থর ইনিংস খেলে।

এরপর হাল ধরেন তাওহিদ হৃদয়। সাগরিকায় চার-ছক্কার ফুলঝুড়ি ছোটান তিনি। তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। রান-বলের ব্যবধান কমিয়ে ইমন ফেরেন ১৪ বলে ২৮ রানে। তবে, অবিচল ছিলেন হৃদয়। মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে। হৃদয়ের কাজ সহজ করেন শামীম হোসেন পাটোয়ারী। ১৩ বলের ক্যামিওতে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন শামীম। বাংলাদেশও ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখে নোঙর ফেলে জয়ের বন্দরে। কিউইদের পক্ষে সোধি দুটি এবং স্মিথ ও ক্লার্কসন নেন একটি করে উইকেট।

টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ওভারেই অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলার ও ফিল্ডার মিলে। তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে রান আউট হন নিউজিল্যান্ড ব্যাটার টিম রবিনসন। মাত্র এক বল খেলে তাওহিদ আফ্রিদির হাতে কাটা পড়েন রবিনসন। ১১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।

দ্রুত সাফল্য পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেইটেন ক্লার্ক ও ডেন ক্লিভার মিলে চালকের আসনে বসান সফরকারীদের। প্রথম ৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৬১ রান যোগ করে নিউজিল্যান্ড। ঝড়ো বেগে দুজন যখন রান তুলছিলেন, তখন পাল্টা আঘাত হানেন রিশাদ হোসেন। ২৮ বলে ৫১ করা ক্লিভারকে লেগেবিফোরের ফাঁদে ফেলেন রিশাদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কিউই ব্যাটার। দলীয়ে ৯৯ রানে ভাঙে ৮৮ রানের জুটি।

ইনিংসের ১২তম আর রিশাদের ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন ক্লার্ক। কিছুটা পেছনের দিকে সরে গিয়ে সেটি তালুবন্দি করেন হৃদয়। ক্লার্ক ফেরেন ৩৭ বলে ৫১ রান করে। তানজিম সাকিব ফেরান বেভন জ্যাকবসকে। রিশাদের ক্যাচ বানিয়ে এক রানের বেশি করতে দেননি জ্যাকবসকে। ডিন ফক্সক্রফটকে বোল্ড করে কিউই ব্যাটিংয়ে খানিকটা লাগাম টেনে ধরেন শেখ মেহেদী।

বাংলাদেশের ওপর চড়াও হওয়ার আভাস দিচ্ছিলেন কিউই কাপ্তান নিক কেলি। ২৭ বলে ৩৯ রানের ইনিংসটি বড় করতে পারেননি শরিফুল ইসলামের কারণে। শরিফুলের বলে শর্ট ফাইন লেগে তানজিম সাকিবের তালুবন্দি হন কেলি।

শেষে দিকে জশ ক্লার্কসনের ১৪ বলে অপরাজিত ২৭ রানে ভর দিয়ে ১৮০-র ঘর পার করে নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে দু‌টি ক‌রে উইকেট নেন রিশাদ ও শরিফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়