শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসাধারণ খেলেই জয় পেয়েছে নিউজিল্যান্ড : উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘আমাদের ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। বোলাররা প্রথমে কাজটা সহজ করে দেয়। তারপর সেটা আমরা ধরে রেখেছি। মার্টিন গাপটিল সেঞ্চুরি করেছেন। অন্যরাও ভালো অবদান রেখেছেন। ফিল্ডিংয়ে আমরা ভালো করেছি। আশা করি, এই ধারাবাহিকতা আগামী দুই ম্যাচেও ধরে রাখতে পারবো।

আজ ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামস বলেন, বাংলাদেশ ভালো দল, এতে সন্দেহ নেই। কিন্তু আমাদের বোলারদের সামনে ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। আমরা চাই সিরিজের বাকি দুই ম্যাচ বাংলাদেশ আমাদের বিরুদ্ধে লড়াই করুক।

নেপিয়ারে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৩২ রান করে অলআউট হয় বাংলাদেশ। পরে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সেঞ্চুরি করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কিউই ওপেনার মার্টিন গাপটিল। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়