শিরোনাম
◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনিয়র সাংবাদিক শওতক মাহমুদ বলেছেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার হীন রাজনীতি করছে

কে এম নাহিদ : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ বলেছেন বেগম জিয়ার সু-চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করছে, কোন রাজনীতির সুযোগ নেই। কিন্তু সরকার সেই অপরাজনীতি করছে। তিনি বলেন,সাবেক আইজি থাকতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার বিদেশে নেয়া দরকার । কিন্তু সরকার দীর্ঘদিন যাবত অবহেলা করে, হীন রাজনীতি করছে। মঙ্গলবার ডিবিসি টেলিভিশনের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদার জিয়ার মেডিকেল বোর্ডের যে সুপারিশ নিয়ে সরকার তার চিকিৎসা করছে সেই ডাক্তার বলেছেন তারা এ বিষয়ে জানে না । তাই বলা যায় সরকার বেগম জিয়ার চিকিৎসা নিয়ে আন্তরিক না। একজন সাবেক তিন বারের প্রধান মন্ত্রী হিসেবে বাদ দিলাম। দেশের একজন বয়স্ক মহিলা হিসেবেও তার সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের উচিত এটা তার প্রাপ্য । সরকার আর কতো গায়ের জোরে অন্যায় করবে। বেগম জিয়াকে একটি নির্জন পরিত্যক্ত ঘরে রাখা হয়েছে যা তার স্বাস্থ্যের জন্যও ক্ষতি কর । তাকে সু-চিকিৎসা জন্য মেডিকেল বোর্ডে সুপারিশ আমলে নিতে সরকারের কাছে দাবি জানান।

  • সর্বশেষ