শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অপরাধীকে অপরাধী বলিও না’ এরকম নির্দেশনা মঙ্গলজনক নাও হতে পারে

পুলক ঘটক : কয়েক বছর আগের কথা। আমি মিরপুর ১৪ নাম্বার বিআরটিএ কার্যালয়ের পিছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। দেখলাম কয়েকটি ছেলে দলবদ্ধভাবে আরেকটি ছেলেকে ফুটপাতে ফেলে মারছে। সে মারের কি নির্দয়তা ! মাটিতে পড়ে থাকা ছেলেটির হাত পা ক্রিকেটের ব্যাট দিয়ে পিটিয়ে থেতলে দিচ্ছে। তাকে রক্ষা করতে এগিয়ে যাওয়ার সাহস কারও হচ্ছেনা। যারা এই ভয়ঙ্কর কাজটি করছিল তাদের একজনেরও বয়স ১৩/১৪’র বেশি হবেনা। এতোটুকু শিশু এতো নিষ্ঠুর কেমনে হয়? ইভটিজিং কিংবা পথে ঘাটে মেয়েদের ওপর যৌননীপিড়নে ১৫ থেকে ১৯ বছরের ছেলেদেরই বেশি দেখা যায়। সংঘবদ্ধ কিশোর অপরাধীরা আরেকটি শিশুকে হত্যা করেছে - এরকম সংবাদের কমতি নেই। ফেসবুক থেকে পাওয়া

হাইকোর্ট একটি আদেশে বলেছেন, ১৮ বছরের কম বয়সের কোনো ব্যক্তি অপরাধ করলে তার নাম, ঠিকানা, পরিচয় বা ছবি সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ করা যাবেনা। বিচার চলাকালে যেমন প্রকাশ করা যাবেনা, বিচারের পরেও তা প্রকাশ করা যাবেনা। শিশু-কিশোর অপরাধীদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শব্দচয়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন আদালত। আঠারো বছরের কম বয়সী কেউ অপরাধে জড়িত হলে তার ক্ষেত্রে ’অপরাধী’, ‘অভিযুক্ত’, ‘দন্ডিত’- এ জাতীয় কোনো শব্দ ব্যবহার করা যাবেনা।

হাইকোর্টের এই আদেশে উন্নত মানবিকতার ছোঁয়া আছে। তবে বিষয়টি নিয়ে শঙ্কাও আছে। অপরাধে জড়িত কাউকে শনাক্ত করার সুযোগ কেড়ে নেওয়া হলে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পরতে পারে। তাছাড়া কোনো অভিযুক্তের বয়স ১৮ বছরের কম কিনা- সেটাও প্রমাণ সাপেক্ষ। বিতর্ক থাকলে আদালতে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত আমরা কাউকে প্রাপ্তবয়স্ক অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করতে পারবনা। এরকম বাস্তবতায় সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকে।

মিডিয়া সংগঠনগুলোর উচিত সুপ্রিম কোর্টে আপিল করা এবং মামলাটি কনটেস্ট করা। সরকারপক্ষের উচিত হবে মামলায় সকল দিক বিবেচনা করে সর্বোচ্চ আদালতে যথাযথ যুক্তি উপস্থাপন করা। এই মামলায় চুড়ান্ত রায় দেওয়ার আগে সমাজবিজ্ঞানী, অপরাধ বিজ্ঞানী, শিশু মনোবিজ্ঞানী, মিডিয়া বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত। সবার মতামত বিশ্লেষন করে একটি উপযুক্ত আদেশ আদালত দিতেই পারে।

আমার প্রারম্ভিক মত হল, নারী ও শিশু ভিকটিমের নাম পরিচয় প্রকাশ থেকে বিরত থাকার বিধান ঠিক আছে। তবে নারী ও শিশু অপরাধীর নাম পরিচয় প্রকাশ করা যাবেনা - এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়না। “কানাকে কানা বলিও না, তাহার মনে দু:খ পায়” “খোঁড়াকে খোঁড়া বলিও না, তাহার মনে দু:খ পায়” - এই শিক্ষা ঠিক আছে। কিন্তু “অপরাধীকে অপরাধী বলিও না” -এরকম নির্দেশনা সমাজে প্রতিষ্ঠা পেলে তা মঙ্গলদায়ক নাও হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়