শিরোনাম
◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ বিন সালমানের সফর উপলক্ষে ৩শ প্রাডো গাড়ি বুকিং দিয়েছে পাকিস্তান

আব্দুর রাজ্জাক : শিগগিরই পাকিস্তান সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার আগমন উপলক্ষে বিলাসবহুল ৩শ টয়োটা ল্যাান্ড ক্রুজার প্রাড্রো বুকিং দিয়েছে ইসলামাবাদ। প্রথমবারের মতো দুই দিনের সফরে যুবরাজ সালমানকে স্বাগত জানাতে প্রায় সকল প্রস্তুতি শেষ হলেও এখনো নিশ্চিত নয় যে, ঠিক কবে তিনি পাকিস্তানে আসছেন। এক্সপ্রেস ট্রিবিউন

এ সপ্তাহেই যুবরাজ সালমানের পাকিস্তান সফরের কথা রয়েছে। এ উপলক্ষে দেশটির ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করেছে। যুবরাজের ব্যবহার্য জিনিসপত্র, নিরাপত্তাকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছে গেছেন, এমনকি তাদের জন্য চারটি বিলাসবহুল হোটেলও বুক করা হয়েছে।

আসন্ন উচ্চপর্যায়ের এই সফরকে আরো নিরাপদ করতে ইতোমধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশটি যুবরাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পাকিস্তানে প্রবেশ করাতে জেএফ-১৭ থান্ডার জেটগুলোকে প্রস্তুত রেখেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাসায় অবস্থান করার কথা থাকলেও যুবরাজ নিজস্ব যানবাহনগুলোকেই ব্যবহার করবেন। তাই আরো প্রায় ৮০টি কন্টেইনারে করে ব্যক্তিগত গাড়ি ও মালামাল শিগগিরই পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে।

যুবরাজের সঙ্গি হিসেবে রিয়াদের ১৩০ জন কর্মকর্তা পাকিস্তান সফরে আসবেন, তাদের ব্যবহার্য সকল জিনিস সৌদি থেকে আনা হবে তবে ঠিক কতটি গাড়ি আনা হবে তা নির্দিষ্ট করতে আজ ইসলামাবাদে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

যুবরাজের সফরের তারিখ এখনো নির্দিষ্ট করে না বলা হলেও ১৭ ফেব্রুয়ারি থেকেই উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরে বৈঠক অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়