শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা সংসদে

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণকে উটপাখির ভাষণের সঙ্গে তুলনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, রাষ্ট্রপতির ভাষণে অনেক উন্নয়ন ও ইতিবাচক কথা থাকলেও ব্যর্থতার বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়ার এই মন্তব্য করেন।

বিরোধী দলের এই সদস্য বলেন, দুর্নীতি আশানুরূপভাবে কমেনি, ব্যাংক কমিশন করার কথা থাকলেও সেটা হয়নি, প্রতিনিয়ত রাজধানীর মানুষ যানজটে ভুগছে—এসব বিষয়ে রাষ্ট্রপতির ভাষণে কোনো নির্দেশনা নেই।

ডিজিটাল নিরাপত্তা আইনেরও সমালোচনা করে শামীম হায়দার বলেন, দেশের গণমাধ্যম মুক্তিযুদ্ধবান্ধব। তারা অবশ্যই সমালোচনা করবে। সংবিধানে চিন্তার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হয়েছে। তাই গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সঙ্গে ভিন্নমত থাকা প্রয়োজন। কিন্তু বেশ কিছু আইন হওয়ার পর সেভাবে জনগণকে কথা বলতে দেখা যায়নি। মনে হয় তারা মনে করছে, কথা বলেও লাভ হবে না। এটা সহনীয় পরিবেশ নয়।

শামীম হায়দার বলেন, এবার সরকারি দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, অনেকটা বিরোধী দল শূন্যতা তৈরি হয়েছে। এটি ভবিষ্যতে গণতন্ত্রের জন্য বড় সংকট তৈরি করতে পারে।

ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম বলেন, বয়স্ক-বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে, ১০ টাকায় চাল দেওয়ার ক্ষেত্রে কিছু দুর্নীতির অভিযোগ আছে। এ বিষয়ে সরকারের নজর দেওয়া প্রয়োজন।

অন্যদের মধ্যে সরকারি দলের সদস্য আব্দুস শহীদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, তানভীর ইমাম ও বিকল্প ধারার আব্দুল মান্নান আলোচনায় অংশ নেন। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ