শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবরাজের সফর উপলক্ষে পাকিস্তানে পৌঁছেছে সৌদি মিডিয়া ও ব্যক্তিগত নিরাত্তা কর্মীরা

আব্দুর রাজ্জাক : এ সপ্তাহেই পাকিস্তান সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার আগমন উপলক্ষে ব্যক্তিগত ব্যবহার্য ৫ ট্রাক মালামালসহ নিরাপত্তা কর্মী ও সৌদি বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীদের ইতোমধ্যেই পাকিস্তানে আনা হয়েছে। তবে ঠিক কবে যুবরাজ পাকিস্তানে পৌঁছাবেন তা জানাতে পারেনি স্থানীয় গণমাধ্যমগুলো। ডন, এনডিটিভি

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন দুই দিনের সফর উপলক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে ইসলামাবাদে অবস্থিত সৌদি দূতাবাস সূত্রে জানা গেছে। শরীর চর্চা, আসবাবপত্রসহ ব্যক্তিগত অন্যান্য ব্যবহার্য মালামালগুলো ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

আসন্ন সফরে যুবরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাসায়ই থাকবেন। তবে তার সফর সঙ্গী ও কর্মকর্তাদের জন্য ইসলামাবাদের দুটি হোটেল সম্পূর্ণ এবং আরো দুটি হোটেল আংশিক বুকিং দেয়া হয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

পাকিস্তানে প্রায় ১ হাজার কোটি ডলার মূল্যের তেল পরিশোধনাগার নির্মাণ করে দেয়াসহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের জন্য কয়েক দশকের মিত্র ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়া কথা রয়েছে। ইমরান খানের দাওয়াতে সারা দিয়ে যুবরাজ সালমান বৈঠকে উপস্থিত থাকছেন এবং তার আগমন উপলক্ষে এখন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়